টেকনাফে ৭২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট: ০৮:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও ১১ হাজার কিয়াত মায়ানমারের মুদ্রাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। আটককৃতরা হলেন–নূর মোহাম্মদ ও হামিদ হোসেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে নৌবাহিনীর একটি আভিযানিক দল টেকনাফের সাবরাং উইনিয়নস্থ নয়াপাড়া এলাকায় মাদক জব্দ ও অপরাধ দমনের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসার সাথে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামীয় ২ জনকে ধাওয়া করে আটক করা হয়। আটককৃত মাদককারবারিদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি বাড়ি তল্লাশি করে মাটির নিচে অভিনব কায়দায় পুতে রাখা বক্স হতে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এছাড়া একই ইউনিয়নে অন্য একটি অভিযানে নোঙ্গর করা ইঞ্জিন চালিত একটি কাঠের বোট হতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট হতে ৩০ হাজার পিস ইয়াবা, ১ টি মোবাইল এবং ১১ হাজার মায়ানমারে মুদ্রা কিয়াত উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকসহ অন্যান্য মালামাল এবং আটকৃত ব্যক্তিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।



















