০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইট দিয়ে জনতার ওপর হামলা: জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের পিএস জনিকে হেফাজতে নিয়েছে পুলিশ

  • আপডেট: ০৩:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / ১৮১৪৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক ও কড়া মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে।

এর প্রতিবাদে শুক্রবার মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন হয়েছে। এ কর্মসূচি চলাকালীন আন্দোলনরতদের ওপর ঘটনা ঘটেছে। এসময় ইট দিয়ে এক আন্দোলনকারীদের ওপর হামলা করায় রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে হেফাজতে নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। তাকে বর্তমানে মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, রাশেদ প্রধানের বাসার সামনে থেকে জনি নামের একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, জনি নন্দী হঠাৎ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে, তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। আপাততে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তারা দূরে গিয়ে সাংবাদিকের সাথে কথা বলতেছিলো, তখনই হঠাৎ জনি নন্দী চলে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। এখন পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ইট দিয়ে জনতার ওপর হামলা: জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের পিএস জনিকে হেফাজতে নিয়েছে পুলিশ

আপডেট: ০৩:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬