১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আর্টডক ডে:‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’ পরিদর্শনে সেনাপ্রধান

  • আপডেট: ০৭:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘আর্টডক ডে-১/২০২৬’ উপলক্ষ্যে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন।

রবিবার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, পরিদর্শনে সেনাপ্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণা উদ্যোগ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুতকৃত সময়োপযোগী বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে জানেন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

পাশাপাশি, সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা বিষয়ে মতবিনিময় করেন।

পরে সেনাপ্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এসময় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), সামরিক সচিব, জেনারেল অফিসার কমান্ডিং (১৯ পদাতিক ডিভিশন) ও এরিয়া কমান্ডার (ঘাটাইল এরিয়া), সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আর্টডক ডে:‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’ পরিদর্শনে সেনাপ্রধান

আপডেট: ০৭:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬