শিরোনাম:
বনানীতে সীসা বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
- আপডেট: ১১:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৮১০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বনানীতে ‘এস লাউঞ্জ’ নামের একটি সীসা বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার রাত ১০টার দিকে ডিএনসির একটি দল অভিযান শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসির একটি সূত্র জানায়,উঠতি বয়সী তরুণ-তরুণীদের মধ্যে অবৈধ সীসা পরিবেশন করা হচ্ছিলো বনানীর ১৭ নম্বর রোডে অবস্থিত ‘এস লাউঞ্জে’। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানটি নেতৃত্ব দিচ্ছেন ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম।
তিনি বলেন,অভিযানে চার কেজি সীসা, ৮টি হুক্কা ও ৫ কেজি কয়লা উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে গুলশানের একটি সীসা লাউঞ্জে অভিযান চালায় ডিএনসি। সেখানে অবৈধ সীসা ও সীসা তৈরির সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেফতার করা হয়।




















