০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

চট্টগ্রামে বিদেশি রিভলবার ও গুলি সহ সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট: ০৬:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১৮১০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় থেকে বিদেশি রিভলবার ও ও ৫ রাউন্ড গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাতে নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পশ্চিম বিভাগ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলো,মো. দিদারুল আলম মাসুম (৩৮)।

মঙ্গলবার ( ১৪ এপ্রিল ) দুপুরে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-পশ্চিম বিভাগের একটি চৌকস টিম জানতে পারে যে, লালখান বাজার এলাকায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে দিদারুল আলম মাসুমকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দিদার স্বীকার করে যে, সে তার সহযোগী পলাতক আসামি মো. সাহেদ ওরফে পিচ্চির (৩৫) সহায়তায় মাসখানেক আগে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি সংগ্রহ করে। পরবর্তীতে অস্ত্রটি লুকিয়ে রাখার জন্য সে সাহেদের কাছে হস্তান্তর করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকাল ৭টা ৫০ মিনিটে খুলশী থানাধীন লালখান বাজার টাংকির পাহাড় সংলগ্ন গাজী কালু মাজার এলাকায় পুনরায় অভিযান চালায় ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী আসামি মো. সাহেদ ওরফে পিচ্চি কৌশলে পালিয়ে গেলেও দিদারের দেখানো মতে সাহেদের ঘর থেকে একটি লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে ১টি সচল প্লাস্টিকের বাটযুক্ত বিদেশি রিভলবার (ব্যারেলে ইংরেজিতে ‘A.M IBRAHIMJI & SON’ এবং ‘MADE IN PAKISTAN’ লেখা), ৫ রাউন্ড তাজা গুলি (প্রতিটির পেছনে ’32 S&W LONG’ লেখা)।

সিএমপির ডিবি-পশ্চিম বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে খুলশী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামি পিচ্চি সাহেদকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

১০

চট্টগ্রামে বিদেশি রিভলবার ও গুলি সহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট: ০৬:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬