বিএনপিতে যোগ দিলেন মোমিনুল আমিন,পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব
- আপডেট: ০৭:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সাবেক মহাসচিব মোমিনুল আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি দলটির সঙ্গে রাজনৈতিক যাত্রা শুরু করেন।
এ বিষয়ে তরুণ এ রাজনীতিবিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করলাম। কৈশোর থেকেই খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ এবং দূরদর্শী রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছি। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের সহযাত্রী হতে আজ থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোমিনুল আমিনকে দলের গবেষণা উইং বা কৌশলগত কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এনডিএম এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি৷ দলের নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রাম, নির্বাচন কমিশনের সংলাপ, জাতীয় ঐকমত্য কমিশন, টেলিভিশন টক-শো, সভা-সেমিনারে এনডিএম এর হয়ে নেতৃত্বের ভূমিকায় ছিলেন তিনি। গত ৫ এপ্রিল এনডিএম থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তার বাড়ি রাজবাড়ী জেলায়।


















