দিনাজপুরে বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর উদ্যোগে বর্ষবরণ-১৪৩৩ উদযাপন
- আপডেট: ০৮:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৮১৬৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর উদ্যোগে অনাড়ম্বর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক বাবু চৌধুরী।
জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথিসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল হালিম, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এনাম আলী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনসহ জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির ১২টি ওয়ার্ডের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।




















