মোহাম্মদপুরে বিশেষ অভিযান:বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
- আপডেট: ০২:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার।
এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৪,মাদক মামলায় ২,না: শিশু মামলায় ১,পরোয়ানা ৭( পরোয়ানা তামিল -১০ টি)সহ
অন্যান্য মামলায় ১৩ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,নাদিম (৩০),সুরুজ (৩০), মামুন(২২), কালাম(৩৫),তারেক(২১),আলামিন (৩২),নয়ন (২২),আবির হোসেন(১৬),সুমন (৫০),জিহাদুল ইসলাম প্লাবন (৩০),তরিকুল ইসলাম হাসিব(৩৮),মোহাম্মদ আলম (২৪),মো.শাকিল (২০),মো.হাসান(২০), শফিকুল ইসলাম (২১), শাকিল(১৯), মহাসিন (২০),শাওন (২২),সাগর (১৮), মেহেদী হাসান (২৫), আমিজুল ইসলাম(৩৫),হৃদয় (২০), সাদ বিন হাবিব (২৭),শাহীন (২৮),আরিফ হোসেন জয় (২৩),মামুন(২৫) ও সাত্তার (২৮)। গ্রেফতারকালে ৫৮ পাতা হেরোইন,৬২ পিস ইয়াবা ট্যাবলেট,বিক্রয় লব্ধ অর্থ নগদ ৪,৯৯০ উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন, রবিবার (২৬ এপ্রিল ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















