ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৬:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) ঢাকায় সংস্থাটির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের প্রধান মো. মাইনুল হাসান, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব)।
সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মন্জুর মোর্শেদ আলম, ডিআইজি মো. রুহুল আমিন, অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা (চট্টগ্রাম বিভাগ), অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন (রাজশাহী-রংপুর বিভাগ), অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান এবং অতিরিক্ত ডিআইজি ডা. মো. এমদাদুল হক (খুলনা-বরিশাল বিভাগ)।
এ ছাড়া ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার ও জোন ইনচার্জরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় ট্যুরিস্ট পুলিশের সার্বিক কার্যক্রম ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।



















