০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বাড্ডায় তিন বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা বাবা আটক

  • আপডেট: ০২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বাড্ডা থানাধীন বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়া এলাকায় মাদকাসক্ত বাবার হাতে মো. হাবিবুল্লাহ (৩) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. শাহীন মিয়া (৩৫)কে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে জুলহাস মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রিকশাচালক শাহীন মিয়া তার স্ত্রী শিল্পী খাতুন ও দুই ছেলেকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় বড় ছেলে বাসায় ছিল না এবং শিশুটির মা ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, কিছুক্ষণ পর বাসায় ফিরে শিল্পী খাতুন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাড়ির মালিক ও স্থানীয়দের সহায়তায় দরজা খুলতে বাধ্য করা হয়।

দরজা খোলার পর শাহীন নিজেই স্বীকার করেন যে, তিনি তার ছেলেকে হত্যা করেছেন। পরে ঘরে ঢুকে বিছানার ওপর শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান উপস্থিতরা। তাৎক্ষণিকভাবে শাহীনকে আটক করে রাখা হয়।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত শাহীনকে থানায় নেওয়া হয়।

এসআই জামাল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন তার ছেলেকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। এ নিয়ে দাম্পত্য কলহও লেগেই থাকত।

তবে কী কারণে তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাড্ডায় তিন বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা বাবা আটক

আপডেট: ০২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬