০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও পরিবারের প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপডেট: ০৫:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, মাতুয়াইল পশ্চিমপাড়া স্বপন মৃধা রোডে নিজ বাসার পাশের একটি ভবনের আংশিক মালিক শাহী আলমের ছেলে ফয়সাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সাংবাদিক কামাল পারভেজকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে জিম ব্যবসার আড়ালে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন ও নারীদের ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক কামাল পারভেজ জানান, সম্প্রতি ফয়সাল ও তার সহযোগীরা জোরপূর্বক তার বাসার পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে গুম ও হত্যার হুমকি দেয়। এমনকি লোক পাঠিয়ে তুলে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় তিনি গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৯৫৬) দায়ের করেছেন। পাশাপাশি এ বিষয়ে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বর্তমানে সাংবাদিক কামাল পারভেজ ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও পরিবারের প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট: ০৫:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬