০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

খিলক্ষেত ও তুরাগ থানায় নতুন ওসি

  • আপডেট: ০৪:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত ও তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ও ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ সোহরাব আল হোসাইনকে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম ও খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীমকে ডিবিতে বদলি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খিলক্ষেত ও তুরাগ থানায় নতুন ওসি

আপডেট: ০৪:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬