০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জেলা প্রশাসকের পর: এবার ঢাকার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন

  • আপডেট: ০৫:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা জেলায় প্রথমবারের মতো একজন নারীকে পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন। তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম-এর স্ত্রী।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে শামীমা পারভীনসহ পুলিশের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ছয়জন পুলিশ সুপার (এসপি) এবং ছয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ঢাকা জেলার বর্তমান এসপি মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি করা হয়েছে।

বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীন এতোদিন পুলিশ সদরদপ্তরের এডুকেশন স্পোর্টস অ্যান্ড কালচারের এআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁকে পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করে রাখা হয়েছিল।

এদিকে বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের এসপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (এসপি পদমর্যাদা) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে প্রথমবারের মতো একজন নারী, ফরিদা খানমকে নিয়োগ দেওয়া হয়। তার পরপরই পুলিশ সুপার পদেও একজন নারীকে দায়িত্ব দেওয়ায় প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই পদে নারীর উপস্থিতি নিশ্চিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি সরকারের নারী অগ্রযাত্রা ও ক্ষমতায়নের ধারাবাহিকতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জেলা প্রশাসকের পর: এবার ঢাকার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন

আপডেট: ০৫:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬