পড়াশোনার পাশাপাশি খেলাধুলা জরুরি: পুলিশ সুপার মিজানুর রহমান
- আপডেট: ১০:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা জরুরি বলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
শনিবার (২ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-১), অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন (কিশোরগঞ্জ-২), শেখ মুজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা সম্ভব হবে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।



















