আলামিন মোল্লা আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী
- আপডেট: ১০:১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৮০০১
এইচ এম তুহিন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন মোল্লা আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
আলামিন মোল্লা বলেন,এলাকার উন্নয়ন ও একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্য নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তিনি ১নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চান।
তিনি আরও বলেন, “আগামী দিনের সুন্দর সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে আমি ওয়ার্ডের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাব।”
এসময় তিনি কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডবাসীর আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন।



















