০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

  • আপডেট: ০৫:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি এ.এইচ.এম. শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

কামারুম মুনিরা ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঢাকা জেলায়। এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ.এইচ.এম. শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের আইসিটি বিভাগে এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

আপডেট: ০৫:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬