০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ

  • আপডেট: ০৮:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১৮০৭৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের জারি করা ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান চালিয়ে ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৩ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড বেইস ভোলা ও ডিপার্টমেন্ট অফ ফিশারীজ বাংলাদেশ এর সমন্বয়ে মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলা এর পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্দেহভাজন তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে জব্দ করা মাছ ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ

আপডেট: ০৮:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬