নিজ দলের কেউ হলেও ছাড় নেই: মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি খোকনের
- আপডেট: ০৬:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ১৮০০১
এইচ এম তুহিন,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেছেন, সম্মান নিয়ে বাঁচতে চাইলে এখনই মাদক ছেড়ে ভালো হয়ে যেতে হবে। অন্যথায় মাদক ব্যবসায়ীদের বাড়িতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে। নিজ দলের কেউ জড়িত থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (১৫ মে) সকালে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে রাজনৈতিক নেতা-কর্মী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
সভায় কালকিনি উপজেলা বিএনপি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















