০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

আওয়ামী লীগের দোসর মুক্তাগাছার সাব-রেজিস্টার শফিউল বারি.পরিবারের অবৈধ সম্পদ অনুসন্ধানের দুদক

  • আপডেট: ০২:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১৮০৪৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দুর্নীতি দমন কমিশন-এর অনুসন্ধানে সাব-রেজিস্ট্রার শফিউল বারীর সম্পদ যাচাই ঢাকা, ৫ মে ২০২৬: সম্পদ বিবরণী যাচাই ও মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে ময়মনসিংহের মুক্তাগাছা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার এস এম শফিউল বারীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ১৯ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ২০ অনুযায়ী অভিযোগ অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দুদকের নথি নং ০০.০১.০০০০.৪০৩.০৩.০০২.২৬ এবং মানিলন্ডারিং ই/আর নং ৪৯/২০২৬-এর আলোকে এ অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক (মানিলন্ডারিং) কাজী হাফিজুর রহমানকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, এস এম শফিউল বারী কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করা হচ্ছে। তিনি বর্তমানে ময়মনসিংহের মুক্তাগাছা সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন।

চিঠিতে শফিউল বারীর স্ত্রী ফারহানা আহমেদ নিতু এবং তাদের সন্তান আহমেদ আফফান আলমির তাসাওয়াবের তথ্যও উল্লেখ করা হয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য ব্যক্তিগত তথ্য নথিভুক্ত করা হয়েছে।

দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানিয়েছেন, অভিযোগ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। অনুসন্ধান শেষে একটি বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

দুদক সূত্র জানায়, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আওয়ামী লীগের দোসর মুক্তাগাছার সাব-রেজিস্টার শফিউল বারি.পরিবারের অবৈধ সম্পদ অনুসন্ধানের দুদক

আপডেট: ০২:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬