০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

মিরপুরে বিদেশি পিস্তল ও আইসসহ গ্রেফতার ১

  • আপডেট: ১০:৪৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১৮০৮৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মিরপুর মডেল থানা–পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৩০)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমার নেতৃত্বে (থানার ওসি) এসআই সামছুদ্দোহা, এসআই মামুন মিয়া ও এএসআই জান্নাতুল বাকীসহ পুলিশের একটি দল মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার আইসের দাম প্রায় দেড় লাখ টাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে বিদেশি পিস্তল ও আইসসহ গ্রেফতার ১

আপডেট: ১০:৪৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬