পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ নিষিদ্ধ সংগঠনের মিছিল, আটক করতে অভিযানে পুলিশ
- আপডেট: ০৩:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশ সদস্যরা ধাওয়া দিলে ব্যানার ফেস্টুন ফেলে রেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় নেতাকর্মীরা।
পুলিশ বলছে, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধরতে তথ্য সংগ্রহে কাজ চলছে। অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
রবিবার (১৭ মে) সকালে রাজধানীর আসাদগেট এলাকায় এই ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, সকালে আসাদগেট এলাকায় একটা মিছিল বের করেছিল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পরে আমাদের পুলিশ সদস্যরা মিছিল দেখে ধাওয়া দিলে তারা ব্যনার পোস্টার ফেলে রেখে পালিয়ে গেছে। আমরা তাদের নাম ঠিকানা সংগ্রহ করছি। অভিযান চালিয়ে তাদেরকে ধরে ফেলবো।
জানা গেছে, আগামী ১৭ মে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর স্বাদেশ পত্যাবর্তন উপলক্ষে মিছিল বের করে। পরে পুলিশ ধাওয়া দিলে নিছিলে অংশ নিয়ে নেতা কর্মীরা ছাত্রভঙ্গ হয়ে যে যার মতন পালিয়ে যাই।




















