১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

যাত্রাবাড়ীতে সাড়ে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ০৮:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতার  হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার রাতে ডিবির গুলশান বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

রবিবার (১৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার সেন্টু ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহাদাত ভলকানাইজিং দোকানের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদ হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

পরে তার হেফাজত তল্লাশি করে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজধানীতে মাদক চোরাচালান ও বিক্রয় প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে সাড়ে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০৮:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬