ভুয়া ছবি ও এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ: স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ
- আপডেট: ০৭:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৮০৩৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর পল্লবী থানা শাখা।
গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে সংগঠনটি দাবি করে, পল্লবী থানা এবং এর অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলে ‘জাকির হোসেন সোহেল’ নামে কোনো কর্মী বা সদস্য নেই। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি একজন ধর্ষণ ও হত্যা মামলার অভিযুক্ত এবং তার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, একটি কুচক্রী মহল মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-কে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বাবু এবং সদস্য সচিব রবিউল করিম বাবু স্বাক্ষরিত ওই প্রতিবাদ লিপিতে এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।




















