০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ২০০তম ঈদ জামাত: ড্রোন ও সিসিটিভিতে নজরদারি: পুলিশ সুপার

  • আপডেট: ০২:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০০তম পবিত্র ঈদুল আযহার জামাতকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে ঈদের জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান,দেশের সর্ববৃহৎ ঈদ জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে পুলিশ সদস্যদের পাশাপাশি র‍্যাব, আনসার ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও থাকবে।

পুলিশ সুপার আরও বলেন,দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে শহরে যানজট নিরসনে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের যানবাহন নির্ধারিত স্থানে পার্কিং করার অনুরোধ জানিয়ে তিনি বলেন,এতে জনসাধারণের চলাচল স্বাভাবিক থাকবে এবং যানজট কমবে।

মুসল্লিদের উদ্দেশে তিনি বিশেষ কিছু নির্দেশনাও দেন। নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ছাড়া অন্য কোনো সামগ্রী—যেমন ছাতা, ব্যাগ,লাঠি বা ধাতব বস্তু—সঙ্গে না আনার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে নিরাপত্তা তল্লাশি নির্বিঘ্ন করতে নামাজের নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “শোলাকিয়ায় আগত প্রত্যেক মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের বৃহত্তম এই ঈদ জামাতকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ শতভাগ প্রস্তুত।”
উল্লেখ্য, শোলাকিয়া ঈদগাহ ময়দান দেশের ঐতিহ্যবাহী ও বৃহত্তম ঈদ জামাতের অন্যতম কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে লাখো মুসল্লি এখানে ঈদের জামাতে অংশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ২০০তম ঈদ জামাত: ড্রোন ও সিসিটিভিতে নজরদারি: পুলিশ সুপার

আপডেট: ০২:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬