১১:১০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

দিল্লিতে বসছে বিজিবি-বিএসএফের ৫৭তম সীমান্ত সম্মেলন

  • আপডেট: ০৯:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আগামী ৮ জুন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে ১১ জুন পর্যন্ত।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ এ তথ্য জানিয়েছেন।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে।

প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান মন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

অন্যদিকে, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করবে। ওই দলে সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তে হত্যা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত ব্যবস্থাপনা এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে।

দুই প্রতিবেশী দেশের সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দিল্লিতে বসছে বিজিবি-বিএসএফের ৫৭তম সীমান্ত সম্মেলন

আপডেট: ০৯:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬