সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ
- আপডেট: ০৭:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন ও উৎসাহ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ উপলক্ষে সোমবার (৮ জুন) তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে জাতীয় নারী দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডাসহ জাতীয় দলের খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করেন এবং তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, ফাইনালে শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টে বাংলাদেশের ধারাবাহিক উন্নতি ও লড়াই দেশের নারী ফুটবলের অগ্রযাত্রারই প্রতিফলন।
তিনি আরও বলেন, টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠা এই দল প্রমাণ করেছে তাদের সক্ষমতা ও সম্ভাবনা। জয়-পরাজয় খেলারই অংশ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে সহায়তা করবে।
এ সময় তিনি সরকারের পক্ষ থেকে নারী ফুটবলের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা রাখতে এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক আসরগুলোতে আরও ভালো ফল অর্জনের জন্য নিরলসভাবে কাজ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।



















