০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাঁকুড়ার নতুন পুলিশ সুপার হলেন ভি. জি. সতীশ পাসুমার্তি

  • আপডেট: ০৩:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১৮১৩৭

ন্যাশনাল ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইপিএস কর্মকর্তা ভি. জি. সতীশ পাসুমার্তি।

এর আগে তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাঁকুড়া জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বাঁকুড়া পুলিশ ও স্থানীয় বাসিন্দারা নতুন পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা করছেন, তাঁর দক্ষ নেতৃত্বে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

পুলিশ কর্মকর্তা ভি. জি. সতীশ পাসুমার্তির কর্মজীবনের নতুন এই অধ্যায় সফল ও সাফল্যমণ্ডিত হবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাঁকুড়ার নতুন পুলিশ সুপার হলেন ভি. জি. সতীশ পাসুমার্তি

আপডেট: ০৩:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬