১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

উত্তরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপডেট: ১০:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরায় অবস্থিত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে আজ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা,উদ্ভাবনী চিন্তা এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির প্রায় ১২’শ শিক্ষার্থীর মধ্যে চতুর্থ থেকে দশম শ্রেণির ৬০০-এর বেশি শিক্ষার্থী বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী নিয়ে মেলায় অংশগ্রহণ করে।

মেলায় শিক্ষার্থীরা বর্তমান বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন ও ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল এয়ার পিউরিফিকেশন, ওয়াটার পিউরিফিকেশন, ড্রোন প্রযুক্তি, রোবোটিকসসহ নানা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনার পরিচয় তুলে ধরে।

বিজ্ঞান মেলায় আধুনিক বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির এক অনন্য প্রদর্শনী দেখা যায়, যা অভিভাবক, শিক্ষক এবং দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ও রুয়াপ শাখার অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম তালুকদার। এ সময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় আরও উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উত্তরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আপডেট: ১০:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬