১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২৪ আসামি গ্রেফতার,৬৮ মামলা

  • আপডেট: ১০:১৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৮০৪২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ায়ী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৫ জন, মিরপুর বিভাগে ৯৭ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৬৩ জন আসামি রয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া গ্রাম হেরোইন, ৪ বোতল ফেন্সিডিল, ১ টি চাপাতি, ১ টি চাকু, ১ টি রশি, ২ টি ইনজেকশন প্যাথেডিন, ২৪ টি মোবাইল, ২ জন ভিকটিম, মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি, বিভিন্ন প্রজাতির ১১০৪ টি প্রাণী ৭৫ কেজি লেবু, ০১টি মেমো উদ্ধার করা হয়।

তিনি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২৪ আসামি গ্রেফতার,৬৮ মামলা

আপডেট: ১০:১৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬