১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঢাকায় আনসারের টিডিপি অ্যাডভান্সড কোর্স,প্রশিক্ষণ নিচ্ছেন ৮০০ সদস্যন

  • আপডেট: ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং জননিরাপত্তায় স্বেচ্ছাসেবী সদস্যদের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ২০২৬-২৭ সেশনের ‘নগর প্রতিরক্ষা দল (টিডিপি) অ্যাডভান্সড কোর্স (পুরুষ ও মহিলা)–১ম ধাপ (অনাবাসিক)’ চলমান রয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর আনসারের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ—এই চারটি জোনের তত্ত্বাবধানে গত ২৮ জুন শুরু হওয়া ২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। চারটি জোনে একযোগে মোট ৮০০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ইতোমধ্যে প্রশিক্ষণের ষষ্ঠ দিন সম্পন্ন হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কমিউনিটি নিরাপত্তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বাহিনীর কর্মকর্তারা জানান, প্রশিক্ষণের প্রথম ছয় দিনের মূল্যায়নে অংশগ্রহণকারীদের উপস্থিতি, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং শেখার আগ্রহ সন্তোষজনক পাওয়া গেছে। এ প্রশিক্ষণের মাধ্যমে টিডিপি সদস্যদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় আনসারের টিডিপি অ্যাডভান্সড কোর্স,প্রশিক্ষণ নিচ্ছেন ৮০০ সদস্যন

আপডেট: ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬