ডিএমপির ডিসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি
- আপডেট: ১০:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশটিতে স্বাক্ষর করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা হলেন :
ডিএমপির সদরদফতর ও প্রশাসনের মো: আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে; দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে; মো. শাহজাহান হোসেনকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে ট্রাফিক-উত্তরা বিভাগে; মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-উত্তরা বিভাগ থেকে ট্রাফিক-গুলশান বিভাগে; মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগ থেকে ডিএমপির সদরদফতর ও প্রশাসনে এবং মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও আদেশে জানানো হয়েছে।



















