১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আনসার-ভিডিপির ডিজিটাল ব্যবস্থাপনায় এআই সংযোজনে সহযোগিতার আশ্বাস তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

  • আপডেট: ১১:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজিটাল ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযোজন এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) আরও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার (৬ জুলাই)মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাক্ষাৎকালে তিনি বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম, এভার্প (AVERP-Ansar VDP Enterprise Resource Planning) এবং ভবিষ্যতে এআইভিত্তিক স্মার্ট প্রশাসন গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন।

মহাপরিচালক জানান, বাহিনীর AVMIS, APMIS, EMIS, AVJOBS, TRGMS, CRM, STDMS, IADMS ও AVSSO-সহ বিভিন্ন আন্তঃসংযুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা কার্যক্রম বর্তমানে ডিজিটালভাবে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, প্রায় ৬০ লাখ সদস্যের এই বাহিনীর ক্রমবর্ধমান ডেটাবেজ ভবিষ্যতে বিগ ডেটা, মেশিন লার্নিং (এমএল), লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করছে। বাহিনীর নিজস্ব ডেটাভিত্তিক এলএলএম ও এআইচালিত অটোমেশন ব্যবস্থা চালু হলে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জবাবদিহিমূলক জনসেবা আরও কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে তথ্যপ্রযুক্তি মন্ত্রী উদ্যোগটিকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী হিসেবে উল্লেখ করেন। তিনি বিষয়টির সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি অংশীজনদের সমন্বয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনা দেন।

বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে এআই ও এলএলএম প্রযুক্তির সংযোজন বাহিনীর প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম এবং বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আনসার-ভিডিপির ডিজিটাল ব্যবস্থাপনায় এআই সংযোজনে সহযোগিতার আশ্বাস তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

আপডেট: ১১:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬