০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক গ্রুপ’র ৪ জন অস্ত্রসহ গ্রেফতার

  • আপডেট: ০১:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৮০৪৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক গ্রুপ’-এর ৪ জন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত হলো- মো. দুলাল হোসেন (৩২), কামাল হোসেন রুবেল (৩০), মৃদুল সরকার (২০), শামীম হোসেন পলু (২৭)।

সোমবার (৬ জুলাই) রাতে পৃথক দুটি অভিযানে তাদেরকে দেশীয় ধারালো অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী দুলালের নামে পল্লবী থানায় মাদকসহ ৮টি মামলা রয়েছে।

ডিসি মো. মোস্তাক সরকার বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযানে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী শামীম হোসেন পলুকে মিরপুর ১২ নম্বরে একটি দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী শামীম হোসেন পলুর নামে পল্লবী থানায় মাদকসহ ৬টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক গ্রুপ’র ৪ জন অস্ত্রসহ গ্রেফতার

আপডেট: ০১:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬