মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫
- আপডেট: ০৪:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৮০৩৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার।
এদের মধ্যে-ডাকাতির প্রস্তুতি মামলার ৩, চুরি মামলার ৩,মাদক মামলায় ৩, দূসত্যা মামলায় ১,না:শিশু মামলায় ১,পরোয়ানা ভুক্ত ১ জনসহ অন্যান্য মামলায় ১৩ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-মাহিম (১৯),জাহিদ (১৯),সোলাইমান (৪৮),সাইদুল ইসলাম (৩৭),রাসেল (২৫),আসাদুল ইসলাম (২২),ইব্রাহিম হোসেন সৌরভ (২৪),রুহুল আমিন (২১),স্বপন (২৫),আমজাদ (৩০),সুমন (২৭), সিরাজুল ইসলাম (৪৮),ইউসুফ (২১),হৃদয় দেলোয়ার (২১),ইমন (২০),সেলিম (৩২),মাহবুব আলম (৪৫),জনি মুরগি জনি (২৫),সালমান (২১),স্বর্ণা (৩৯),বিল্লাল (৩০),নাসিম (২৮),নাসির উদ্দিন শান্ত (২৬),মুন্না সেখ (২৯) ও ইব্রাহিম (৩৪)। এসময় তাদের কাছ থেকে ১ টি সুইচ গিয়ার,৮,৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট,মোবাইলের ডিসপ্লে-১৬৫ টি,নষ্ট মোবাইল ১২৬ টি,পুরাতন ট্যাব-১৬ টি,নষ্ট মোবাইলের পাট ৬৫ টিসহ নগদ অর্থ ৩,৪৫০ উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (১১ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















