রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান:২৪ ঘণ্টায় ৪৮৮ গ্রেফতার,সর্বোচ্চ মিরপুরে ১৫৩
- আপডেট: ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৩৩ জন,ওয়ায়ী বিভাগে ৪৭ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৩ জন, গুলশান বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগে ১০ ও সিটিটিসি বিভাগে ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২ টি বিদেশি পিস্তল,২ টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬২২২ পিস ইয়াবা, ১টি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেক্ট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকি-টকি, ১টি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সীম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















