১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

নারীর কানের দুল ছিনিয়ে গিলে ফেলার চেষ্টা, ট্রাফিক পুলিশের হাতে আটক

  • আপডেট: ১১:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কমলাপুর এলাকায় এক নারী পথচারীর কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলার চেষ্টা করা এক ব্যক্তিকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করেছে ট্রাফিক মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন। আটক ওই ব্যক্তির নাম সাহেদ (২৫)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

সবুজবাগ ট্রাফিক জোনের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বৃহস্পতিবার সকালে কমলাপুর মিয়ামি বাস কাউন্টারের সামনে সড়কে সাহেদ নামের এক ছিনতাইকারী নারী পথচারীর কান থেকে দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলার চেষ্টা করেন। এসময় কমলাপুর-১ দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইকারীকে আটক করে।

পরে আটক ছিনতাইকারী সাহেদকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নারীর কানের দুল ছিনিয়ে গিলে ফেলার চেষ্টা, ট্রাফিক পুলিশের হাতে আটক

আপডেট: ১১:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬