১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বিমানের ৫ পাইলট নতুন দায়িত্বে

  • আপডেট: ১১:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ পাইলটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালন শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, লাইন পাইলট মোহাম্মদ আব্দুর রহমান আহমেদকে ডেপুটি চিফ অব ট্রেনিং পদে এবং ডেপুটি চিফ অব ট্রেনিং সালেক আলেদীনকে ডেপুটি চিফ অব টেকনিক্যাল পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ডেপুটি চিফ অব টেকনিক্যাল আনিতা রহমানকে লাইন পাইলট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য একটি অফিস আদেশে চিফ অব টেকনিক্যাল অপারেশনস তানভীর খুরশিদকে লাইন পাইলট এবং লাইন পাইলট গোলাম কায়সার রাশেদীনকে চিফ অব টেকনিক্যাল অপারেশনস পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

গত ১৯ আগস্ট জারি করা এসব অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্বে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক, মহাব্যবস্থাপক, চিফ ও প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব বদলি ও পদায়নের বিষয়টি অবহিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিমানের ৫ পাইলট নতুন দায়িত্বে

আপডেট: ১১:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬