১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপির উদ্যোগ, মাদারগঞ্জে রোপণ ৬৭০ তালের আঁটি

  • আপডেট: ১০:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ভরভরে বিল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিন আনসার ও ভিডিপির সদস্যরা ভরভরে বিলের প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে ৬৭০টি তালের আঁটি রোপণ করেন। পরিবেশ রক্ষা, সবুজায়ন ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

তালের আঁটি রোপণের সময় বিলের পানিতে পেতে রাখা একটি নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার জাল দেখতে পান আনসার-ভিডিপির সদস্যরা। পরে তারা জালটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। নিষিদ্ধ এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনসার ও ভিডিপি সদস্যদের পরিবেশবান্ধব এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি জনকল্যাণ ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, সড়কের দুই পাশে তালের আঁটি রোপণের ফলে ভবিষ্যতে এলাকায় সবুজায়ন বাড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপির উদ্যোগ, মাদারগঞ্জে রোপণ ৬৭০ তালের আঁটি

আপডেট: ১০:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬