১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন

  • আপডেট: ১০:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজগর আলী বলেন, রাত সাড়ে নয়টার দিকে কে বা কারা থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দুটি বাসে এবং মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন

আপডেট: ১০:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬