০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার

  • আপডেট: ০২:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গতকাল রবিবার বিকাল ছয়টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর ১০টি ককটেল পাওয়া যায়।

খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেন এবং ককটেলগুলো উদ্ধার করেন।

পরে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও নিয়ম মেনে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার

আপডেট: ০২:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬