১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযান, দালালচক্রের ৬ সদস্যের কারাদণ্ড

  • আপডেট: ১০:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালালচক্রের ছয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন—সুজন চন্দ্র দাস (৩৯), মো. আল আমিন (২৬), আব্দুল মান্নান শিকদার (৪৪), মো. মনির মোল্লা (৩৮), মো. টিপু (২৬) ও মো. মোফাজ্জল হোসেন (৫০)।

সোমবার (২১ সেপ্টেম্বর) আনসারের গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে মিরপুর বিআরটিএ কার্যালয়ের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়। আনসার সদস্যরা জানান, সেবাগ্রহীতাদের গাড়িসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করছিলেন কয়েকজন। বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে এলে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মো. মফিজ উদ্দিন ও এপিসি আল মিজানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে দালালচক্রের ছয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান শেষে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ছয়জনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সরকারি সেবাকেন্দ্রে দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি ও অতিরিক্ত অর্থ প্রদান থেকে সুরক্ষা দিতে আনসার সদস্যদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযানে আনসার সদস্য পবিত্র চন্দ্র সিংহ, মো. রোকনুজ্জামান, মো. রাকিব মিয়া, মো. শাহ ইমরান, মো. সোহেল রানা ও মো. মানিক মিয়া দায়িত্ব পালন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযান, দালালচক্রের ৬ সদস্যের কারাদণ্ড

আপডেট: ১০:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬