শিরোনাম:
গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান
- আপডেট: ০৯:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সদ্য বদলিকৃত মোহাম্মদ রুহুল কবীর খানকে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
রুহুল কবীর খান ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপিতে বদলি করা হয়।



















