০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান

  • আপডেট: ০১:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও পেশাগত সততার স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকলাচুর রহমান মিঠু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং সেবামূলক কর্মকাণ্ডে অনন্য নজির স্থাপনের জন্য সারাদেশের মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ‘পিপিএম-সেবা’ ক্যাটাগরির তালিকায় ৪২ নম্বরে রয়েছেন ঝিনাইদহ ডিবির এএসআই ইকলাচুর রহমান মিঠু (বিপি-৮৭০৬১০৬৪০৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত থাকাকালে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে একাধিক ক্লুলেস হত্যাকাণ্ড, মহাসড়কে ডাকাতি ও আন্তঃজেলা অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এএসআই ইকলাচুর রহমান মিঠু।

বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা এবং অপরাধীদের আইনের আওতায় আনতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার বিষয়টি জেলা পুলিশের সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ এই স্বীকৃতিতে ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করার পাশাপাশি জেলা পুলিশের মনোবল বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

পিপিএম-সেবা পদকে ভূষিত হওয়া প্রসঙ্গে এএসআই ইকলাচুর রহমান মিঠু বলেন, “রাষ্ট্রীয় এই স্বীকৃতি পেশাগত কাজের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জেলা পুলিশ সুপারের যোগ্য দিকনির্দেশনা, ডিবির ওসি স্যার ও সহকর্মীদের সার্বিক সহযোগিতার কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।

ভবিষ্যতে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান

আপডেট: ০১:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬