০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৮ মাসের অভিযান: ২১৫ মামলা,গ্রেফতার ২১১

  • আপডেট: ০১:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত মোট ৯০০টি অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি মোট ২১৫টি মামলা দায়ের এবং ২১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গত ৮ মাসে পরিচালিত ৯০০টি অভিযানে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ৬৮টি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১৮৭টি মামলা নিষ্পত্তি ও পরিচালনা করা হয়েছে। এসব মামলায় গ্রেফতারকৃত আসামির সংখ্যা ২১১ জন এবং পলাতক আসামির সংখ্যা ১৩ জন সহ মোট আসামির সংখ্যা২২৪ জন।

তিনি জানান, অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—ইয়াবা ৩৭৫৬৯ পিস ও ১৮ গ্রাম ইয়াবার গুঁড়া, গাঁজা ৫০.৪৫০ কেজি ও ২টি গাঁজার গাছ, ১ লিটার চোলাইমদ ও ১০ বোতল বিদেশী মদ, ১টি বিদেশী পিস্তল ও ১টি গুলি, ১টি সিএনজি, ১টি প্রাইভেটকার, ৬টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা, ৫৯টি মোবাইল ফোন এবং ১টি ওজন পরিমাপক যন্ত্র। এছাড়া ৩ লাখ ৫৬ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

সুব্রত সরকার শুভ বলেন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে একই সময়ে জেলাজুড়ে মোট ৪০টি মাদকবিরোধী গণসচেতনতামূলক সভাও আয়োজন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৮ মাসের অভিযান: ২১৫ মামলা,গ্রেফতার ২১১

আপডেট: ০১:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬