০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পুলিশে ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

  • আপডেট: ০২:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ পুলিশের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন স্থানে পদায়ন ও বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন:

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ডিএমপিতে, ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেররিজম ইউনিটে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে, কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে এবং বরিশাল বিএমপির সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহীর আরএমপিতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে, উল্লেখিত কর্মকর্তাকে আগামী ৩ অক্টোবরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ৪ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশে ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আপডেট: ০২:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬