০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি

  • আপডেট: ০৩:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে। এরমধ্যে গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিমকে ক্রাইম উত্তরা বিভাগে এবং ক্রাইম উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগকে ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

অন্যদিকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা-রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি

আপডেট: ০৩:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬