পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ
- আপডেট: ০১:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পিরোজপুর নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানকে জেলা পুলিশ পিরোজপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। নবাগত পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল ও প্রজ্ঞাবান কর্মকর্তাদের মধ্যে অন্যতম।
২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
পিরোজপুর জেলায় যোগদানের পূর্বে তিনি উপ-পুলিশ কমিশনার,ডিএমপি,ঢাকা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অসাধারণ নেতৃত্বে সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।



















