ফুটওভার ব্রিজ হকারমুক্ত করতে গুলশানে ট্রাফিক পুলিশের অভিযান
- আপডেট: ০১:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ফুটওভার ব্রিজগুলো হকারমুক্ত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রাফিক গুলশান বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক গুলশান বিভাগ জানায়,অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফুটওভার ব্রিজে থাকা হকারদের সরিয়ে সেগুলো পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে।
এ ছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে রাখা রিকশা ডাম্পিং করা হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পথচারীদের নিরাপদ চলাচল ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।



















