১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিরপুর-তেজগাঁওয়ে সড়ক- ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার

  • আপডেট: ১১:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ঢাকার মিরপুর-১০,সেনপাড়া ও তেজগাঁও এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান,স্থাপনা ও হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের ৩১ সদস্য দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ডিএনসিসি প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ওসমানী হল থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিস্তৃত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক ও ফুটপাতের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ দোকান, হকার ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় অনুমোদনহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইনও অপসারণ করা হয়। অভিযানকালে এসব স্থাপনা ও বিজ্ঞাপনী সামগ্রীর মালামাল জব্দ করা হয়।

অভিযানে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) ৩১ সদস্যের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৮ সদস্য দায়িত্ব পালন করেন। আনসার সদস্যদের মধ্যে ১০ জন ছিলেন সশস্ত্র। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অভিযানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।

ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) পরিচালক মো. জানে আলম সুফিয়ানের নির্দেশনায় কোম্পানি কমান্ডার মো. ইমাম মেহেদির নেতৃত্বে আনসার সদস্যরা অভিযানে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুর-তেজগাঁওয়ে সড়ক- ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার

আপডেট: ১১:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬