শিরোনাম:
হাতিরঝিলে ভাড়া বাসায় তরুণীর লাশ উদ্ধার
- আপডেট: ১২:৪০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হাতিরঝিল এলাকায় ভাড়া বাসা থেকে ফারজানা আক্তার স্মৃতি (২৪) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দিলু রোডের নিউ স্কাটন এলাকার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে ৩৬৫/১ দিলু রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ওই তরুণী নিজের কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে স্বজনেরা বিষয়টি টের পেয়ে হাতিরঝিল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানা আক্তারের লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



















